সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

খাগড়াছড়িতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন
খাগড়াছড়িতে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: ‘‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।

শনিবার ( ৩১ মে ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

আলোচনা সভায় বক্তারা তামাক কোম্পানির নানা কৌশল জনসচেতনতার মাধ্যমে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করেন এবং তামাকমুক্ত ভবিষ্যৎ গঠনে সম্মিলিত প্রয়াস চালানোর আহ্বান জানান। বক্তারা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ ও বিক্রি নিরুৎসাহিত করার কথাও বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, সহকারী কমিশনার দিপক কুমার শীল, সদর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল বাতেন মৃধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, “তামাকমুক্ত সমাজ গড়তে হলে কেবল আইন প্রয়োগ নয়, সচেতনতা, পারিবারিক শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে হবে।”

আরো খবর

খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত