সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: ইউকেএইড ও মিনিষ্ট্রি অফ ফরেন এফের্সাস নেদারল্যান্ড এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় খাগড়াছড়ির স্থানীয় সংস্থা জাবারাং কল্যাণ সমিতি’র সার্বিক ব্যবস্থাপনায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী মানবিক সহায়তা প্রকল্পের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার ( ১৪জুলাই ) বিকাল ৪টায় দীঘিনালার বোয়ালখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে বোয়ালখালী ইউনিয়নের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন

জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। আলোচনা সভার পরপরেই প্রথম ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৫পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।পরবর্তীতে আরও তিনটি ধাপে আরও ৬’শ ১৫ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য শিক্ষাবিদ ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা,জাবারাং কল্যাণ সমিতি’র চেয়ারপার্সন এস অনন্ত বিকাশ ত্রিপুরা,দীঘিনালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান,কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমূখ।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার