সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ শরিফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয় শিশুটি। পথিমধ্যে একা পেয়ে অভিযুক্ত শরিফ তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে । পরে বিদ্যালয়ে পৌঁছে শিশুটি ঘটনাটি তার এক সহপাঠী ও বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়।

এ ঘটনা দ্রুত পরিবারের সদস্যদের জানানো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে সংবাদ পেয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়া হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ কায়কিসলু বলেন, “ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী