সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চিফ গ্রেপ্তার

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চিফ গ্রেপ্তার
খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চিফ গ্রেপ্তার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি )জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়া হতে পিস্তল ও এলজিসহ সুবেল ত্রিপুরা প্রকাশ সজল (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ( ১৯ নভেম্বর ) ভোররাতে পুলিশের এক বিশেষ অভিযানে সে গ্রেফতার হয়। সে একটি মামলার সাজাপ্রাপ্ত ও অপর তিনটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী বলে জানা যায়।

পুলিশ জানায়, সজল ইউপিডিএফের মূল গ্রুপের প্রধান চাঁদা কালেক্টর ছিল। গোপনসূত্রে খবর পেয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিনের নির্দেশনায় রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার ভোরের দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়ায় অভিযান চালায় ।

এ সময় একাধিক মামলার পরোয়ানাভূক্ত আসামী সুবেল ত্রিপুরা প্রকাশ সজলকে ( ২৮) গ্রেফতার করে পুলিশ। পুলিশ তার বসতঘর তল্লাশি করে দেশিয় তৈরি একটি পিস্তল, একটি এলজি,দুই রাউন্ড কার্তুজ ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করে।

ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গ্রেফতার সুবেল ত্রিপুরা প্রকাশ সজলের বিরুদ্ধে থানায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ৪টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার তিন বছরের সাজা হয়। চারটি মামলায়ই সে পরোয়ানাভূক্ত পলাতক আসামী।

তিনি আরও জানান, মঙ্গলবার তার নামে অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে। তাকে খাগড়াছড়ি আদালতে সোর্পদ করার পর আদাল তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার