সর্বশেষ খবরঃ

কেশবপুর বাসির পাশে আছি,আগামীতেও থাকবোঃ শাহীন চাকলাদার

কেশবপুর বাসির পাশে আছি,আগামীতেও থাকবোঃ শাহীন চাকলাদার
কেশবপুর বাসির পাশে আছি,আগামীতেও থাকবোঃ শাহীন চাকলাদার

রনি হোসেন, কেশবপুর :: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, কেশবপুর বাসির পাশে আমি অতিতেও ছিলাম,এখনও আছি, আগামীতেও থাকবো। কেশবপুরের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে সকল অপশক্তিকে মোকাবেলা করা হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি সামনে দাঁড়াতে পারে না।

বুধবার সন্ধ্যায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার সঞ্চালনায় শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

প্রধান অতিথি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে আওয়ামী লীগের যে সকল নেতা-কর্মী নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছেন, তাঁরা বঙ্গবন্ধু ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন।আগামীতে সকল নির্বাচনে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তাহলে আমাদের বিজয় নিশ্চিত হবে।

বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত