সর্বশেষ খবরঃ

কেশবপুরে আবু বকর আবুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেশবপুরে আবু বকর আবুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কেশবপুরে আবু বকর আবুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি:: যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আবু বকর আবুর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ( ভারপ্রাপ্ত ) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সাবিরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সহ জেলা এবং উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সকল বক্তারা আবু হত্যার পূনঃ তদন্ত দাবি করেন। আলোচনা অনুষ্ঠান শেষে আবু বকর আবুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার