সর্বশেষ খবরঃ

কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা

কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
ছবি সংগৃহীত

ভারতের গুজরাটের মোরবি জেলার একটি প্রত্যন্ত গ্রামের ১৮ ফুট গভীর একটি কূপে টানা কয়েক দিন ধরে রহস্যজনকভাবে ঢেউ ও তরঙ্গ সৃষ্টি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিও ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হলেও কর্মকর্তারা জানিয়েছেন,এর সঙ্গে ভূমিকম্পের কোনও সম্পর্ক নেই।মোরবির জেলা প্রশাসক স্বপ্নিল খারে জানান, বিষয়টি গুজরাট সরকারকে জানানো হয়েছে। আরও তদন্তে গান্ধীনগর থেকে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে।

জেলা ভূতত্ত্ববিদ জে এস ভাধের জানান, প্রাথমিকভাবে এটি ভূমিকম্পজনিত ঘটনা বলে মনে হচ্ছে না। তিনি বলেন,এটি ভূমিকম্পজনিত নয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, উজানের ভারী বৃষ্টির পর ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ হচ্ছে এবং শিলার ক্ষুদ্র ফাঁকে আটকে থাকা বাতাস বেরিয়ে আসছে। এ কারণেই কূপে এমন অস্থিরতা দেখা দিচ্ছে।

তিনি আরও জানান, গান্ধীনগরের ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চের ( আইএসআর ) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, ওই এলাকায় কোনও সক্রিয় ভূ-ফল্ট নেই।

যে খামারে কূপটি রয়েছে, তার মালিক প্রাঞ্জীবন সাদারিয়া জানান, ২ আগস্ট প্রথম তিনি অস্বাভাবিক ঘটনাটি লক্ষ করেন। তিনি বলেন, রবিবার খামারে এসে দেখি কূপের পানি উপচে পড়ছে। এরপর থেকে একই অবস্থা চলছে। তিনি আরও জানান, প্রায় তিন মাস আগে কূপটি নির্মাণ করা হয়।

এদিকে, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেন, সমুদ্রের কাছাকাছি অবস্থানের কারণেও এমন হতে পারে এবং সঠিক অবস্থান জানা দরকার।

আরেকজন লেখেন, ভূতত্ত্ববিদদের মতে, বৃষ্টির পানি ভূগর্ভস্থ জলাধার পুনর্ভরণ এবং শিলার ফাঁকে আটকে থাকা বাতাস বা গ্যাস বেরিয়ে আসার কারণেই কূপে এমন ঢেউ তৈরি হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বিশেষজ্ঞ ও ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চ স্পষ্টভাবে ভূমিকম্পের সম্ভাবনা নাকচ করেছে।

সূত্র: উইয়ন নিউজ।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর