সর্বশেষ খবরঃ

কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া

কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ ৮০ বছরের প্রচলিত রেওয়াজ ভেঙে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৬৪ নং মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাতাশিয়া গ্রামের বাসিন্দা গোবিন্দ কির্ত্তনীয়া।

জানা গেছে, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে মাহমুদপুর গ্রামের বাসিন্দারা নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবার সেই ধারার পরিবর্তন ঘটিয়ে পার্শ্ববর্তী সাতাশিয়া গ্রামের বাসিন্দা গোবিন্দ কির্ত্তনীয়াকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

গোবিন্দ কির্ত্তনীয়া বলেন, ‘বিগত সময়ে যারা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারা বিদ্যালয়ের জন্য কতটুকু কাজ করেছেন তা আমি জানি না। তবে আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা ও সামর্থ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত উন্নয়নে শতভাগ চেষ্টা করব।’

অভিভাবক লাবনী বেগম বলেন, ‘নতুন সভাপতির কাছে আমাদের প্রত্যাশা অনেক। তিনি যেন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করেন। আমরা তার কাছে এমনটাই প্রত্যাশা করি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী বিশ্বাস বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নে ম্যানেজিং কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।’

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর