সর্বশেষ খবরঃ

করোনায় আক্রান্ত রাহুল

করোনায় আক্রান্ত রাহুল
করোনায় আক্রান্ত রাহুল

ভারতের ব্যাটিং তারকা লোকেশ রাহুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । করোনায় আক্রান্ত রাহুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলের নেতৃত্বে ছিলেন।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এই খবর নিশ্চিত করেছেন। তার জাতীয় দলে ফেরা সম্ভবত আরও বিলম্বিত হতে যাচ্ছে।

আগামী ২৯ জুলাই থেকে ত্রিনিদাদে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তিন ওয়ানডের সিরিজের দলে জায়গা না পেলেও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার দিন গুনছিলেন রাহুল।

মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। কিন্তু অনিশ্চয়তায় পড়ে গেলো তার ফেরা। ধারণা করা হচ্ছে আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রত্যাবর্তন হতে পারে রাহুলের। কারণ কোভিড থেকে সুস্থ হলেও তাকে ফের ফিটনেসের পরীক্ষা দিতে হবে। ১৮, ২০ ও ২২ আগস্ট হারারেতে হবে ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত এই সিরিজের ম্যাচগুলো।

গত মে মাসে আইপিএল প্লে অফে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে নেতৃত্ব দেওয়ার পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি রাহুল। ভারতীয় সহঅধিনায়ক স্পোর্টস হার্নিয়ার জন্য জার্মানিতে অস্ত্রোপচার করান।

জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজে দলের অধিনায়ক হয়েছিলেন রাহুল। কিন্তু নয়াদিল্লিতে প্রথম ম্যাচের আগে চোট পান এবং ঋষভ পান্তের কাঁধে ওঠে ভারপ্রাপ্ত নেতৃত্ব।এছাড়া আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরেও থাকতে পারেননি রাহুল।

আরো খবর

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১