সর্বশেষ খবরঃ

কপোতাক্ষ নদের সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগ!

কপোতাক্ষ নদের সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগ!
কপোতাক্ষ নদের সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগ!

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের উপরে নদের স্রোতে উজানে ভেসে আসা শেওলার চাপে কাটবাদাম তলায় বাঁশের সাঁকোটি ভেঙ্গে দু’পাড়ের ২০-২৫ টি গ্রামের মানুষ বিপাকে পড়েছে। যার জন্য সাগরদাঁড়ি বাজারে আসা-যাওয়ার জন্য মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত এক সপ্তাহ পার হয়ে গেলেও সাঁকোটি মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলার সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের স্রোতে উজানে ভেসে আসা শেওলার চাপে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সাগরদাঁড়ি ডাক-বাংলোর পার্শে কাট বাদাম তলায় বাঁশের সাঁকোটি গত ২ সেপ্টেম্বর ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তালা উপজেলার সাথে কেশবপুর উপজেলার ২০-২৫ টি গ্রামের মানুষের। পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার মানুষের সাগরদাঁড়ি বাজারে আসা-যাওয়া খুব সমস্যা হয়েছে। দীর্ঘদিন দু’পাড়ের মানুষ ওই বাঁশের সাঁকোটি ব্যবহার করে আসছে। ভরসা এখন নৌকা, জরুরি প্রয়োজনের ঝুঁকি নিয়ে জনগণকে নৌকায় পারাপার হতে হচ্ছে।

সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক অলিয়ার রহমান সাংবাদিকদের বলেন, অতিতে বহু বার সাঁকোটি ভেঙ্গে পড়ায় আমরা মেরামত করে দিয়েছি। এখন এলাকায় কোনো অভিভাবক নেই তাই কারা ঠিক করবে?

জরুরি ভাবে সাগরদাঁড়ি, তালা ও কলারোয়া উপজেলার ২০-২৫ টি গ্রাম-বাসীর সুবিধার কথা বিবেচনা করে বাঁশের সাঁকোটি মেরামতের দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ তুহিন হোসেন বলেন, সাগরদাঁড়ি কপোতাক্ষ নদের ওপর সাঁকোটি স্থানীয় জনগণ নির্মাণ করেছিলেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলে সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সাঁকোটি মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে