সর্বশেষ খবরঃ

এমপি আনারের খুনিদের চিহ্নিত করে ফেলেছিঃস্বরাষ্ট্রমন্ত্রী

এমপি আনারের খুনিদের চিহ্নিত করে ফেলেছি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ( এমপি ) আনোয়ারুল আজিম আনারের খুনিদের প্রায় চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার ( ২৩ মে ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,ঝিনাইদহের সংসদ সদস্য আনারকে যারা হত্যা করেছে, তাদের প্রায় চিহ্নিত করে ফেলেছি। আমাদের শুধু ঘোষণা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেব।

তিনি বলেন, আমরা লাশটা এখন উদ্ধার করতে পারিনি। আপনারা যা শুনেছেন, আমরা সেগুলোই শুনেছি। যে পর্যন্ত লাশ উদ্ধার করতে না পারব। সে পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছু বলতে পারছি না। এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে।

আনোয়ারুল আজিম আমাদের ঝিনাইদহ-৪ আসনের তিনবারের এমপি,ওই বর্ডার এলাকাটা সন্ত্রাসকবলিত। সে এলাকারই তিনি এমপি। কী কারণে হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে আমরা সুনিশ্চিত না হয়ে কিছুই বলা ঠিক হবে না। আমরা আগে সুনিশ্চিত হই, তারপর আপনাদের বিস্তারিত জানাব।

আসাদুজ্জামান খান বলেন, এখন পর্যন্ত নতুন কিছু আমাদের কাছে আসেনি। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, ভারতের পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে কাজ করছি। যাতে আরও কিছু তথ্য বেরিয়ে আসে। আমরা সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে, তাদের মুখ থেকে আমরা এগুলো শুনেছি। তবে, লাশ এখনো উদ্ধার করতে পারেনি। আমরা লাশ উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, তদন্তের খাতিরে আমরা আপনাদের বলেছিলাম। তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদের জানাব। আমরা এখন নতুন কিছু আপডেট এই মুহূর্তে দিতে পারছি। এই মুহূর্তে আর কোনো সংবাদ আমরা পাইনি। এটুকু বলতে পারি, প্রায় আমরা চিহ্নিত করেছি।

মন্ত্রী আরও বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, এ বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। প্রধানমন্ত্রীসহ সবাই গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টি। আশা করছি খুব অল্প সময়ে আমরা আপনাদের কিছু জানাতে পারব।

এদিকে, এই হত্যার ঘটনায় তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগও। ইতিমধ্যেই তারা মূল হোতাসহ কয়েকজনকে আটকও করেছে।

আরো খবর

পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
বেনাপোল পৌর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেনাপোল পৌর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
যশোরে সাংবাদিকের বাসায় লোক পাঠিয়ে হুমকির ঘটনায় থানায় জিডি
যশোরে সাংবাদিকের বাসায় লোক পাঠিয়ে হুমকির ঘটনায় থানায় জিডি
গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন