সর্বশেষ খবরঃ

আমির খানের কন্যার বিয়েতে হচ্ছেনা আয়োজন

আমির খানের কন্যার বিয়েতে হচ্ছেনা আয়োজন
ছবি সংগৃহীত

বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খানের আজ বিয়ে। বিকেলে মুম্বাইয়ে তাজ ল্যান্ডস হোটেলে বসবে বিয়ের আসর। ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে কাগজে-কলমে বাঁধা পড়বেন নূপুর-ইরা। থাকবে না কোনো জাকজমক আয়োজন।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সই করে দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ইরা। এছাড়া ইরা ও নুপূর দুজনেই চান না তাদের বিয়েতে কেউ উপহার নিয়ে আসুক। বিয়ের উপহার হিসেবে তারা শুভেচ্ছা ও আশীর্বাদকেই গুরুত্ব দিচ্ছেন। বিয়েতে লেহেঙ্গা পরবেন ইরা আর অন্যদিকে নুপূর পরবেন প্রিন্স কোট।

গতকাল গায়ে হলুদের অনুষ্ঠানে ইরার মা রিনা দত্ত এবং আামিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে একসঙ্গে দেখা গেছে। দু’জনের পোশাকেও ছিল মিল।শাড়ির রং আলাদা থাকলেও সাজ-পোশাক,স্টাইলে বেশ মিল ছিল।

ইরার পরনে ছিল সাদা-কালো রঙের একটি শার্ট আর সঙ্গে মিনি স্কার্ট। মুখে মেক আপের লেশমাত্র ছিল না। আমিরও পরেছিলেন একটি কালো রঙের টি-শার্ট।মেয়ে ইরার বাগদানেও আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণকে একসঙ্গে দেখা গিয়েছিল।

প্রায় দু’বছর ধরে নূপুরের সঙ্গে সম্পর্ক ইরার। নভেম্বরে মুম্বাইয়ে ঘটা করে আয়োজন করা হয় বাগদান অনুষ্ঠানের। আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে বিয়ের সংবর্ধনা। যেটি আমির ব্যক্তিগতভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের জন্য আয়োজন করবেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী