সর্বশেষ খবরঃ

অব্যাবস্থপনায় যানজটের শহরে পরিণত হচ্ছে বেনাপোল

অব্যাবস্থপনায় যানজটের শহরে পরিণত হচ্ছে বেনাপোল
অব্যাবস্থপনায় যানজটের শহরে পরিণত হচ্ছে বেনাপোল

মোঃ হাসানুজ্জামান হাসান :: বেনাপোল বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর। প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে অনেক পণ্য আমদানি রপ্তানি সাধিত হয়ে থাকে।অব্যাবস্থপনায় দিন দিন যানজটের শহরে পরিণত হচ্ছে বেনাপোল শহর।

কলকাতার সাথে তথা পশ্চিম বাংলার সাথে যোগাযোগ সহজের কারণে আমাদের এই বন্দর দিয়ে প্রতিদিন ছয় থেকে সাত হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করেন। বেনাপোল বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর হওয়া শর্তেও বেনাপোল স্থল বন্দরের অনেক অবকাঠামগত সমস্যা রয়েছে। যে সমস্ত সমস্যার কারণে যাত্রী পারাপার ব্যাহত হচ্ছে এবং ব্যাহত হচ্ছে স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য।

সর-জমিনে দেখা যায় প্রতিদিন ৬ থেকে ৭ হাজার যাত্রী পারাপার হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে। মারাত্মক অব্যবস্থাপনায় যাত্রী দূর্ভোগ চরমে।প্যাসেঞ্জার টার্মিনালের সামনে পাসপোর্টযাত্রীর দীর্ঘ লাইন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। যাত্রী পারাপার হতে দীর্ঘ তিন হতে পাঁচ ঘন্টা সময় লেগে যায়।

তাছাড়া বেনাপোল বন্দরের বিভিন্ন অব্যবস্থাপনার কারণে বেনাপোল বন্দরে মেইন রোডের যানজট লেগেই থাকে সব সময়। এক্ষেত্রে সবচেয়ে বিপাকে পড়েন স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং অসুস্থ রোগীরা। যানজটের কারণে ব্যাহত হচ্ছে আমদানি ও রপ্তানি বাণিজ্য।

বেনাপোল স্থল বন্দরের যশোর বেনাপোল মহাসড়কে তাকালে দেখা যায় পণ্যবাহী এবং খালি ট্রাকের দীর্ঘ লাইন। সাথে আছে ইজি বাইকের হিড়িক।অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার কারনে এ যানজট। যানজট নিরসনে বেনাপোল পৌরসভা ও স্থলবন্দর কর্তৃপক্ষ উদাসিন।

যানজট নিরসনে বেনাপোল পৌরসভার ভূমিকা জানতে প্রশাসকের নিকট যোগাযোগ করেও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

আরো খবর

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১