সর্বশেষ খবরঃ

অপু বিশ্বাসের বিরুদ্ধে থানায় জিডি

অপু বিশ্বাসের বিরুদ্ধে থানায় জিডি
ফাইল ছবি

ইউটিউব চ্যানেল হ্যাক করার অভিযোগে ঢাকায় চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি ( জিডি ) করা হয়েছে। প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলির জিডিতে জাহিদুল ইসলাম অপু নামে আরও একজনকে বিবাদী করা হয়েছে।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আওলাদ হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করে জানান,সোমবার ( ১৮ সেপ্টেম্বর ) রাতে জিডিটি রেকর্ডভুক্ত করা হয়েছে।একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তদন্তপূর্বক বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিডিটিতে উল্লেখ করা হয়, গত ২০১৬ সালের জুনে হাইএসকে ফিল্মস ইন্টারন্যাশনাল থেকে ‘এসকে ফিল্ম সেন্ট ৭৭২২’ ওপেন করা হয়। বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম গত ২৯ আগস্ট আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন।

এরপর ৩১ আগস্ট সকাল আটটার দিকে দুই নম্বর বিবাদী এক নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবেন বলে জানান। পরে দুই নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এ টাকা না দিলে আমার ইউটিউব চ্যানেল ফেরত দেবে না বলে ভয়-ভীতি ও হুমকি দেয়।

এ বিষয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ