সর্বশেষ খবরঃ

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহষ্পতিবার

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহষ্পতিবার
ছবি সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, বৃহস্পতিবার ( ৮ আগস্ট ) রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৫ জনের।

বুধবার ( ৭ আগস্ট )  বিকালে সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সরকারের প্রধান হচ্ছেন ডঃ ইউনূস। তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।

কেয়ারটেকার সরকারের প্রধান ডঃ ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে জেনারেল ওয়াকার উজ জামান বলেন, ডক্টর ইউনূস বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন। তাকে আমরা রিসিভ করার জন্য বিমানবন্দরে যাবো। তিনি আমাদের কাজকে স্বাগত জানিয়েছেন। আমরা সবাই মিলে তাকে সাহায্য করবো।

জেনারেল ওয়াকার উজ জামান বলেন, দেশের সার্বিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আগামী তিন চারদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, এই সময়ে যারা লুটতরাজ বা অপরাধ করছেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

সেনাবাহিনী প্রধান বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লুটতরাজ বন্ধে ছাত্ররা ভালো কাজ করছে। তাদের এই কাজকে আমরা স্বাগত জানাই। তারা যেন এই ভালো কাজগুলো চালিয়ে যায়।

জেনারেল ওয়াকার উজ জামান আরও বলেন,সেনাবাহিনী নিয়ে অনেক গুজব চলছে। কোন বিষয়েই পুরোপুরি নিশ্চিত না হয়ে যেন কেউ সংবাদ প্রকাশ না করেন সেটার অনুরোধ জানিয়েছেন।

সেনাপ্রধান বলেন,পুলিশের পুনর্গঠন কাজ চলছে। ইতোমধ্যে পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। খুব শিগগিরই পুলিশ প্রফেশনালি কাজ শুরু করতে পারবে বলে আশা করি। তিনি বলেন,পুলিশ একটা বিরাট ফোর্স।সেই ফোর্স এখন ডিউটিতে নেই। তাদের কাজের জন্য ডিজাইনডও না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, সারা দেশে সেনাবাহিনীর প্যাট্রোলিং চলছে। তারপরও যে লুটতরাজ ও খুনোখুনি হয়েছে সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। বলেন, রাজনৈতিক নেতারা কথা দিয়েছিলেন এগুলো হবে না। তারপরও যদি কোনও ব্যর্থতা থাকে সেটা আমার।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩