সর্বশেষ খবরঃ

হোটেল থেকে কোরিয়ান পপ গায়িকার মরদেহ উদ্ধার

পপ গায়িকা হাইসু
পপ গায়িকা হাইসু

দক্ষিণ কোরিয়ার পপ গায়িকা হাইসুর মরদেহ হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। গত ১৩ মে ২৯ বছর বয়সী এ গায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। হোটেল রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২০ মে জেওলাবুক ডোর ওয়ানচু গুনে ‘গোয়ানজুমিয়ন পিপলস ডে’ অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল হাইসুর। কিন্তু গত ১৩ মে হাইসুর মরদেহ উদ্ধার করা হয়। বেশ কয়েক দিন আগে আত্মহত্যা করলেও তদন্তের জন্য খবর প্রকাশ্যে আসতে দেয়নি পুলিশ।

কোরিয়াবু ডটকম জানিয়েছে, ১৩ মে হাইসুর মরদেহ হোটেল রুমে প্রথম দেখে হোটেল কর্তৃপক্ষ। কিন্তু সেসময় পরিচয় গোপন রাখে তারা। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি— ১১ মে উদ্ধার করা হয়েছে গায়িকা হাইসুর মরদেহ।হাইসুর হোটেল কক্ষ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট প্রকাশ করেনি। তবে স্থানীয় পুলিশের দাবি— সুইসাইড নোটে খারাপ কিছু লেখা নেই।

১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন হাইসু। ২০১৯ সালে ‘মাই লাইফ আই উইল’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে গানের দুনিয়ায় আত্মপ্রকাশ করেন হাইসু। পরবর্তীতে ‘হ্যাং আউট উইথ ইউ’, ‘দ্য ট্রট শো’, ‘এএম প্লাজা’, ‘গেয়ো স্টেজ’সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে