সর্বশেষ খবরঃ

কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল

কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল

স্টাফ রিপোর্টার :: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত শনিবার ( ২৮ মার্চ ) উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আলমগীর শিকদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার খায়েরহাট মৌজার ১১ নং খতিয়ানের ৩৩১৩ ও ৩৩১৭ নং দাগের-এর ৫৮ শতাংশ জমি নিয়ে আলমগীর শিকদারের সাথে একই এলাকার মো. আকবর হোসেন মিটু গংদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।এ নিয়ে আদালতে একটি মামলা করেন আলমগীর শিকদার।

যার প্রেক্ষিতে আদালত বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করে উভয়পক্ষকে স্থিতাবস্থার নির্দেশ দেন। কিন্ত আদালতের নির্দেশ উপেক্ষা করে বিবাদীগণ বিরোধপূর্ণ ভূমিতে গত ২৮ মার্চ সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি টিনের ছাপড়া নির্মাণ করেন।এ সময় আলমগীর শিকদার বাঁধা দিতে গেলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেন।

অভিযুক্ত আকবার হোসেনের অবৈধভাবে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ক্রয়সূত্রে জমির মালিক আমরা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই জমিতে কাজ করছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি ) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ অমান্য করে কেউ শান্তিশৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন