সর্বশেষ খবরঃ

হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু

হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছয়জন মারা গেছে ঢাকা বিভাগে। আর রাজশাহীতে তিনজন ও খুলনায় একজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার ( ৮ এপ্রিল ) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৪৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ৫০৫ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ৬৯৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ২৮৫ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৯ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৯৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামে ১৩৮ জন এবং নিশ্চিত হামে ২১ জন মারা গেছে।

আরো খবর

জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
দস্যু দমনে সুন্দরবনে যৌথ অভিযান
দস্যু দমনে সুন্দরবনে যৌথ অভিযান
শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী
শার্শায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী
দিনাজপুরের ‘রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম’কে জরিমানা
দিনাজপুরের ‘রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম’কে জরিমানা
কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
সুন্দরবনে ডাকাতের আক্রমনে জেলে গুলিবিদ্ধ
সুন্দরবনে ডাকাতের আক্রমনে জেলে গুলিবিদ্ধ
ক্রেন দূর্ঘটনায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের মৃত্যু
ক্রেন দূর্ঘটনায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের মৃত্যু