সর্বশেষ খবরঃ

হত্যা মামলার আসামী হলেন চিত্রনায়ক ফেরদৌস

হত্যা মামলার আসামী হলেন চিত্রনায়ক ফেরদৌস
অভিনেতা ফেরদৌস

স্টাফ রিপোর্টার ::পোশাককর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২২ আগস্ট ) রাতে পোশাককর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় এই মামলা করেন। ফেরদৌসকে মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক ( তদন্ত ) মোঃ নজরুল ইসলাম।

মামলার ৫৫ নম্বরে উল্লেখ করা হয়েছে, ফেরদৌস আহমেদ, সাবেক সংসদ সদস্য, ঢাকা-১০। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে অভিযুক্ত করা হয়। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন,গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন।এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য,সহযোগিতা ও প্রত্যক্ষ মদতে কেউ মিছিলে গুলি করে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন