সর্বশেষ খবরঃ

সেনাপ্রধানের উদ্যোগে দূর্গম পাহাড়ে পানি পেয়ে হাসি ফুটলো ১২০পরিবারে

সেনাপ্রধানের উদ্যোগে দূর্গম পাহাড়ে পানি পেয়ে হাসি ফুটলো ১২০পরিবারে
সেনাপ্রধানের উদ্যোগে দূর্গম পাহাড়ে পানি পেয়ে হাসি ফুটলো ১২০পরিবারে

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ রেজামণি পাড়া ও কারিগরপাড়া। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষের বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা ছিল না। পাহাড়ি জনগোষ্ঠীকে ঝিরি ও কূপ থেকে পানি সংগ্রহ করে জীবনধারণ করতে হতো।

তবে ২০২৫ সালের ২৯ মার্চ সেনাপ্রধান রেজামণি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে এসে এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং জীবনমান উন্নয়নের আশ্বাস দেন।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সৌরবিদ্যুতের মাধ্যমে টেকসই পানি প্রকল্প হাতে নেয়।

বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর ) খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খাদেমুল ইসলাম,খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্য রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শুধু নিরাপত্তাই দিচ্ছে না, বরং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাপ্রধান এই এলাকায় চাকরি করার সময়কার স্মৃতির টানে এখানকার মানুষের দাবির প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন। তারই নির্দেশনায় বিশুদ্ধ পানির এ ব্যবস্থা সম্ভব হয়েছে।”

প্রকল্প বাস্তবায়নের ফলে রেজামণি ও কারিগরপাড়া এলাকার প্রায় ১২০ পরিবার এখন ঘরে বসেই বিশুদ্ধ পানি পাচ্ছে। স্থানীয়রা আনন্দ প্রকাশ করে বলেন, “আগে ঝিরি ও কূপ থেকে পানি সংগ্রহ করতে হতো। এখন ঘরেই বিশুদ্ধ পানি পাচ্ছি। এজন্য আমরা সেনাপ্রধানের প্রতি চিরকৃতজ্ঞ।”

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ