সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-১

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-১
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-১

মোঃশামিম খান,সাতক্ষীরা প্রতিনিধি:: সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস খাদে পড়ে কন্টাকটার নিহত হয়েছে। এ সময় আহত হয় অন্তত ১০ জন যাত্রী। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় খুলনাগামী যাত্রীবাহী বাস পাটকেলঘাটার শাকদহ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এ সময় বাসের কন্টাকটার সাতক্ষীরা ধুলিহর গ্রামের আব্দুস সালাম সরদার এর পুত্র রানা সরদার ( ৩০ ) ঘটনাস্থলে নিহত হয়।

স্থানীয় বিকাশ চন্দ্র জানান, দূর্ঘটনায় কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়। গুরুতর আহতরা হলেন সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সরদার এর পুত্র সাজ্জাত সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর পুত্র ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদরউদ্দিনের পুত্র নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের পুত্র আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার (৪০)।

স্থানীয়রা আহত ৫ জনকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করেছেন। বাকী অন্যান্যদেরকে সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।

আরো খবর

রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন