সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ যুবক আটক

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ যুবক আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি:: সাতক্ষীরার কলারোযা উপজেলার বয়রাডাঙ্গা গ্রামে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ মেহেদী হাসান ওরফে রাজু হোসেন ( ১৮ ) নামের এক যুবককে গ্রেফতার করেছেন।

সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে। গত শুক্রবার ( ৮ অক্টোবর ) রাতে সাতক্ষীরা ক্যাম্পের র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন।

র‌্যাব ৬ এর দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল কলোরোয়া থানাধীন বয়রাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জৈণক রশিদ মিয়ার দোকানের সামনে পাকারাস্তার উপর হতে রাজু হোসেন কে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। অভিযানকালীন সময়ে ঐ যুবকের ব্যাবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কলোরোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মেহেদী হাসানকে থানায় সোপার্দ করেছে র‌্যাব।

আরো খবর

শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো