সর্বশেষ খবরঃ

সাতক্ষীরার সাবেক এমপি আশু গুরুতর অসুস্থ

সাতক্ষীরার সাবেক এমপি আশু গুরুতর অসুস্থ
সাতক্ষীরার সাবেক এমপি আশু গুরুতর অসুস্থ

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি, আসন্ন নির্বাচনে জাপার প্রার্থী আশরাফুজ্জামান আশুকে গুরুতর অসুস্থ অবস্থায় হেলিকপ্টার যোগে নেওয়া হয়েছে ঢাকায়। মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর ) দুপুর ৩ টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়।

আশরাফুজ্জামান আশু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টি থেকে আবারও সংসদ সদস্য প্রার্থী।

সাতক্ষীরা জাপার সভাপতি শেখ আজহার হোসেন বলেন, সোমবার (২২ ডিসেম্বর) রাতে বাসায় আকষ্মিক শ্বাসকষ্ট জনিত অসুস্থ হয়ে পড়লে শহরের সিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়া হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী আরিফ জানান, তিনি আগে থেকেই নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। ওপেন হার্ট সার্জারি করা রয়েছে।

বর্তমানে জন্ডিস,কিডনিসহ বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছেন, প্রেসার ফল্ট করছে। সেজন্য পরিবারের আগ্রহে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে রেফার করা হয়েছে।

তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন,জেলা জাতীয় পার্টি সহ সাত উপজেলা দুই পৌরসভা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার