সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার
সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: দেবহাটা সীমান্ত এলাকা থেকে ৫ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫ বোতল মাদক এলএসডি এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন( ১৭ বিজিবি )।

নীলডুমুর ব্যাটালিয়ন ( ১৭ বিজিবি ) ২৭ আগস্ট মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্ত হতে গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক,লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদারের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গত ২৬ আগস্ট সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টায় ০৫ বোতল ভারতীয় এলএসডি ( ১০০ এমএল ) এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার মূল্য ০৫ কোটি ২০ লক্ষ ২০ হাজার টাকা।

উল্লেখ্য,বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়।জব্দকৃত মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি ‘জিরো টলারেন্স নীতি’ কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে অধিনায়ক,নীলডুমুর ব্যাটালিয়ন ( ১৭ বিজিবি ) আশ্বস্ত করেন।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত