সর্বশেষ খবরঃ

সাংবাদিক মশিউর রহমান মিঠু আর নেই

সাংবাদিক মশিউর রহমান মিঠু আর নেই
ফাইল ছবি

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার সুন্দরগঞ্জ দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মশিউর রহমান মিঠু (৫৩) অসুস্থ জনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

বৃহস্পতিবার ( ২০ জুন ) বিকেলে ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মশিউর রহমান মিঠু উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামের মৃত আজিজুল হক সরকারের ছেলে।

আত্মীয়-স্বজন সূত্র জানান, সাংবাদিক মশিউর রহমান মিঠু কয়েক বছর ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি হার্ডঅ্যাডাক জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করান। এদিন বিকেল ৩টার দিকে তার অবস্থার অবনতি হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক মশিউর রহমান মিঠু’র মৃত্যুতে উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও সাংবাদিক সহকর্মীরা মহল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি পৃথক বিবৃতিতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বৃহস্পতিবার রাত ৯টায় গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন