সর্বশেষ খবরঃ

সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় আন্তরিকঃতথ্যমন্ত্রী

সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় আন্তরিকঃতথ্যমন্ত্রী
ডঃহাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডঃহাছান মাহমুদ বলেছেন, সংবাদপত্র ও সাংবাদিকবান্ধব বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক। প্রিন্ট মিডিয়ায় স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে এ সরকার কোনোরকম হস্তক্ষেপ করছে না। এই সেক্টরের মান উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার।

বৃহস্পতিবার ( ১৫ জুন ) জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা বলেছেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ২০১৫-২০১৬ অর্থবছর থেকে ২০২৩ সালের মে পর্যন্ত সারা দেশে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত ও নিহত ৩ হাজার ২৩৯ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ২৮ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ ( সংশোধিত-২০২২) মোতাবেক তথ্য অধিদপ্তর ক্ষমতাপ্রাপ্ত হয়। সরকার অনুমোদিত ১৮৭টি অনলাইন নিউজ পোর্টালের মধ্যে ১৭৯টি অনলাইন নিউজ পোর্টাল এবং ১৭৭টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালের মধ্যে ১৫৫টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে। একই সময়ে ১৫টির মধ্যে ১৪টি টিভি চ্যানেলের অনলাইন পোর্টালকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, তথ্য অধিদপ্তর থেকে সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার আলোকে সাংবাদিকেদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হয়ে থাকে। সাংবাদিকদের কল্যাণে তথ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের জন্য গণমাধ্যম কেন্দ্র স্থাপন করা হয়েছে।

সংবাদ পাঠানোর সুবিধার্থে গণমাধ্যম কেন্দ্রে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং টিভিসহ অন্যান্য সরঞ্জাম দেওয়া হয়েছে। বিশেষভাবে সংবাদপত্রের ও সাংবাদিকদের মান উন্নয়নের জন্য প্রেস কাউন্সিলের মাধ্যমে বছরব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে সেমিনার/মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের অধিকতর সচেতন করার কার্যক্রম চলমান রয়েছে।

সাংবাদিকদের জন্য ফ্ল্যাট প্রকল্প গ্রহণে জমি বরাদ্দের জন্য চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক),ঢাকা; চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম; চেয়ারম্যান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) রাজশাহী ও চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), খুলনা বরাবরে পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৩ সালের মে পর্যন্ত প্রধানমন্ত্রীর করোনাকালীন বিশেষ সহায়তার অংশ হিসেবে সারা দেশে ৯ হাজার ৪৩৩ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৯ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর করোনাকালীন বিশেষ সহায়তার এ কার্যক্রম চলমান আছে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন