সর্বশেষ খবরঃ

শ্যামনগরে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে পুরস্কৃত দুই শিশু

শ্যামনগরে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে পুরস্কৃত দুই শিশু
শ্যামনগরে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে পুরস্কৃত দুই শিশু

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে তানভীর(১৩) ও ইয়াছিন(১০) নামে দুই শিশু পুরস্কৃত হয়েছে।

সোমবার ১২ আগষ্ট সন্ধ্যায় শ্যামনগর থানায় যেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( কালিগঞ্জ সার্কেল ) মির্জা আমিনুর রহমানের হাতে ঐ অস্ত্র ও গুলি উঠিয়ে দেয় তারা। জমা দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশী রিভলবারসহ ২৪ রাউন্ড রাইফেল ও বন্দুকের গুলি। পুরস্কৃত শিশুরা যথাক্রমে উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের আলমগীর হোসেন ও জোবেদা বেগমের ছেলে।

পুলিশ সুত্র জানায় খেলার সময় বাড়ির পাশের বাঁশ বাগানের মধ্যে এসব গুলি ও অস্ত্র খুঁজে পায় দুই শিশু। পরবর্তীতে সাংবাদিকদের সাথে যোগাযোগ করে তারা কুড়িয়ে পাওয়া গুলি ও রিভলবার নিয়ে থানায় যেয়ে জমা দেয়। এসময় তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে উক্ত পুলিশ কর্মকর্তা দুই শিশুকে পুরস্কৃত করেন।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা আমিনুর রহমান জানান শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে দ্ইু শিশু উদাহরণ সৃষ্টি করেছে। সবাই আন্তরিকতার সাথে চেষ্টা করলে শ্যামনগর থানা থেকে লুট প্রতিটি জিনিসপত্র খুঁজে পাওয়া সম্ভব। লুটকৃত জিনিসপত্র ফিরিয়ে দেয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনেরও আহবান জানান তিনি।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন