সর্বশেষ খবরঃ

শ্যামনগরে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ১

শ্যামনগরে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ১
শ্যামনগরে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ১

এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগরে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও বিদেশী বিয়ারসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে। রবিবার( ১২ এপ্রিল )সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী এলাকায় এই অভিযানে প্রায় দুই লক্ষ টাকা মুল্যের মাদক সহ এক বেক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত বেক্তি হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোঃ নেছার আলীর পুত্র মোঃ মিজানুর রহমান(৪২)।

কোস্ট গার্ড সুত্রে যানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী আজ সকাল ৯টায় শ্যামনগর থানাধীন সাহেবখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ফেন্সিডিল ১৪৮ বোতল এবং বিদেশী বিয়ার ২৪ পিস অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা।

এসময় মাদক পরিবহন কৃত ওই মাদককারবারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এছাড়াও আরও যানা যায় যে,আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো খবর

ফুল বিঝুর রঙে পাহাড়ে লেগেছে বৈসাবির ছোঁয়া
ফুল বিঝুর রঙে পাহাড়ে লেগেছে বৈসাবির ছোঁয়া
শ্যামনগরে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ১
শ্যামনগরে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ১
পাওনা টাকা চাওয়ায় কিশোর গ্যাং এর হামলায় সেলুন ব্যবসায়ী আহত
পাওনা টাকা চাওয়ায় কিশোর গ্যাং এর হামলায় সেলুন ব্যবসায়ী আহত
উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
খাগড়াছড়িতে  শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়িতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস