সর্বশেষ খবরঃ

শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনার মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মন্ত্রী পরিষদ সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে দেশের ৬৪ জেলা সহ অন্যান্য ৭৩টি উপজেলার ন্যায় শ্যামনগরেও তিনদিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয় কতৃক আয়োজিত নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন,শিক্ষা জাতির মেরুদন্ড আর সংস্কৃতি মানুষের মনন গঠনে সহায়ক। সাম্য, অসাম্প্রদায়িক ও দ্রোহের চেতনা বিলিয়ে দিয়ে ব্রিটিশ আমল থেকে নজরুল নির্যাতিত মানুষকে পথ দেখিয়েছে। তার কর্ম ও সৃষ্টি সকলের মাঝে ছড়িয়ে দিতে না পারলে ভব্যিষ্যত প্রজম্ম অনেক কিছু জানতে পারবে না। উদ্বোধন পুর্ববর্তী প্রায় ১০ মিনিটেনর বক্তব্যে তারেক রহমান জাতীয় কবি নজরুলের সৃষ্টিসমুহ নিয়ে গবেষনা ও চর্চাও আহবান জানান।

উদ্বোধন পরবর্তী শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।

উপজেলা সহকারী সহকারী কমিশনার ( ভুমি ) মোঃ রাশেদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউএইচএফপিও ডাঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবির, অধ্যাপক আবু সাইদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনির, শিক্ষক লাভলু, আজহারুল ইসলাম এসকে সিরাজ প্রমুখ।

এর আগে আলোচনার শুরুতে নজরুলের জীবনের উপর প্রবন্ধ পাঠ করেন সরকারি মহসীন কলেজের বাংলা বিভাগের প্রভাষক সচ্চিনানন্দ অমল।

আরো খবর

শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো