সর্বশেষ খবরঃ

শৈলকুপায় হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

শৈলকুপায় হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা
শৈলকুপায় হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি :: শৈলকুপায় হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ( ৩০জুলাই ) শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে প্রতিপক্ষের হামলায় জানিক হোসেন ( ৪৮ ) খুন হয়। নিহত ঐ গ্রামের ইবাদত হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানাই,শনিবার রাতে প্রতিপক্ষরা উপর্যুপরি কুপিয়ে জানিক হোসেনকে মৃত ভেবে ফেলে রেখে যায়। মুমূর্ষ অবস্থায় প্রথম তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান। নিহত জানিক জুলফিকার কাইসার টিপুর সমর্থক ও একটি হত্যা মামলার আসামি বলে আরো জানা গেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আমিনুল ইসলাম জানান,দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও দলাদলি ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ কাজ করছে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন