সর্বশেষ খবরঃ

শীত ও ঘন কুয়াশার কারণে লোকসানের মুখে নড়াইলের মধুচাষিরা

শীত ও ঘন কুয়াশার কারণে লোকসানের মুখে নড়াইলের মধুচাষিরা
শীত ও ঘন কুয়াশার কারণে লোকসানের মুখে নড়াইলের মধুচাষিরা

উজ্জ্বল রায়( নড়াইল) জেলা প্রতিনিধি :: নড়াইলে অতিরিক্ত শীত ও ঘন কুয়াশার কারণে মধু উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র ঠান্ডায় দিনের বেলাতেও মৌমাছি বাক্স থেকে বের হতে পারছে না। ফলে বাইরে থেকে মধু সংগ্রহ কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।গত কয়েক দিন ধরে নড়াইলে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি হিমেল হাওয়া ও ঘন কুয়াশা দেখা দিয়েছে। এর প্রভাবে শুধু জনজীবনই নয়,স্থবির হয়ে পড়েছে কৃষি উৎপাদনও।

খামারিরা জানান,মৌমাছিরা বাইরে গিয়ে মধু সংগ্রহ করতে না পেরে উল্টো আগে থেকে জমিয়ে রাখা মধু খেয়ে ফেলছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন চাষিরা। আবহাওয়া এমন থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

সরেজমিনে নড়াইল সদর উপজেলার বিভিন্ন বিল এলাকায় গিয়ে দেখা যায়, সরিষা ফুল থেকে মধু সংগ্রহের জন্য শত শত বাক্স বসানো হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে বাক্সগুলোর বাইরে মৌমাছির আনাগোনা নেই বললেই চলে।

মধু চাষি মোঃ শম্পি সরদার বলেন, ‘সারাদিন কুয়াশা থাকায় মৌমাছি বাক্স থেকে বের হচ্ছে না। অধিক পরিমাণে মধু সংগ্রহের জন্য রোদ ও কুয়াশার সামঞ্জস্য থাকা জরুরি। সাধারণত রাতে কুয়াশা আর দিনে রোদ থাকলে মধু সংগ্রহ বেশি হয়।’

আরেক চাষি মোঃ শহিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে এ বছর মধু উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সামনের দিনগুলোতে আবহাওয়া অনুকূলে না এলে এই সংকট আরও ঘনীভূত হবে।

নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার কারণে মধু উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা আশা করছি এ বছর জেলায় ১০ মেট্রিক টন বা তার বেশি মধু উৎপাদিত হবে। আমরা চাষিদের খাঁটি মধু উৎপাদনে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ