সর্বশেষ খবরঃ

শিল্পী সমিতির নির্বাচনে থাকছেন না নায়ক ফেরদৌস

শিল্পী সমিতির নির্বাচনে থাকছেন না নায়ক ফেরদৌস
শিল্পী সমিতির নির্বাচনে থাকছেন না নায়ক ফেরদৌস

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ শিল্পী সমিতির নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।এ সম্পর্কে ফেরদৌস গণমাধ্যমকে বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনে আমি থাকছি না। কারণ হিসেবে তিনি বলেন, শিল্পীরা নির্বাচন করতে গিয়ে নানা দলে ভাগাভাগি হয়ে যায়।

চিত্রনায়ক ফেরদৌস আরও বলেন, ‘আমি এখন সবার। সবার হয়ে কথা বলতে চাই। তাই এবার নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জিতেছেন তিনি। পেয়েছিলেন ৬৫ হাজার ৮৯৮ ভোট।

এদিকে গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানেই চূড়ান্ত হয়েছে ২০২৪-২৫ সালের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ।

আগামী ১৯ এপ্রিল এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামছুল আলম।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান