সর্বশেষ খবরঃ

শার্শায় ভাতিজির মামলায় চাচা শ্রীঘরে!

শার্শায় ভাতিজির মামলায় চাচা শ্রীঘরে
শার্শায় ভাতিজির মামলায় চাচা শ্রীঘরে

সহিদুল ইসলাম শাহীন,স্টাফ রিপোর্টার :: যশোরের শার্শা উপজেলায় আপন চাচার পরিবারবর্গের হাতে মারপিটে গুরুতর জখম হওয়া ভাতিজির মামলায় চাচা মহিবুল্লাহ (৫৮) শ্রীঘরে।মঙ্গলবার ( ৬সেপ্টেমবর ) দিনগত রাতে বাগআঁচড়া তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা তাকে তার নিজ বাড়ি সামটা গ্রাম হতে আটক করে।

এর আগে মহিবুল্লা ও তার সন্ত্রাসী পুত্রদের হাতে বেধড়ক মারপিটের স্বীকার তানজিলা খাতুন হামলার বিচার চেয়ে যশোরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শার্শা আমলী আদালতে মামলার আবেদন করলে বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে থানায় এফ আই আর গ্রহণের আদেশ দেন।

মামলাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাগ আঁচড়া তদন্তকেন্দ্রের এস আই আলহাজ মারপিটের মামলায় আসামী মহিবুল্লাহকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

শার্শা থানার ডিউটি অফিসার জানান,গ্রেফতারকৃত মহিবুল্লাহকে দুপুরে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।মামলানং-জি আর ২২০/২২ ও তাংঃ৫-৯-২০২২।

মামলার বাদী তানজিলা জানান,মহিবুল্লাহ গ্রেফতার হওয়ার খবরে তার ছেলেরা আমাকে প্রাণনাশের হুমকীসহ পরিবারের সদস্যদের গালিগালাজ করছে। এমনকি বাড়িঘর ভেঙ্গে দেওয়ার হুমকি দিচ্ছে। তার ছেলেরা গুন্ডা প্রকৃতির ও এলাকায় উশৃঙ্খল কর্মকান্ড করে বেড়ায়।বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

উল্লেখ্য,উপজেলার বাগঁআচড়া ইউপির সামটা গ্রামে জমিজমা বিরোধের জেরে গত ২৭ মার্চ মহিবুল্লাহগংদের অতর্কিত হামলায় গুরুতর জখম হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন তানজিলা খাতুন (৩৬)।

মারপিটের ঘটনায় ক্ষতিগ্রস্থ কানের ও মাথায় রক্তজমাটবাধার দীর্ঘ চিকিৎসাশেষে স্থানীয় ভাবে মিমাংসা চেষ্ঠায় ব্যর্থ হয়ে ও আসামীপক্ষের লাগাতার হুমকী-ধামকীর মুখে সুবিচার প্রাপ্তির আশায় আদালতের দারস্থ হন ভূক্তভোগী তানজিলা।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩