সর্বশেষ খবরঃ

শার্শায় নির্বাচনী সহিংতায় যুবক খুঁন

শার্শায় নির্বাচনী সহিংতায় যুবক খুঁন
প্রতিকী ছবি

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলায় পৃথক নির্বাচনী সহিংসতায় এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। নিহত যুবক কুতুব উদ্দীন (৪৫) উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে ও চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আলতাফ হোসেনের কর্মী।

শনিবার যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে কুতুব মারা যায়।

আহতরা হলেন, একই গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে আরশাদ আলী (৬০), আলাউদ্দীন (৫০), আরশাদ আলীর ছেলে ইকতিয়ার হোসেন (৩০), আফসার আলীর ছেলে ইউনুস আলী (২৮), ডিহি গ্রামের সিফাত উল্লাহর ছেলে কাওসার আলী (৪৫) ও মোকলেস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৭)।

গ্রামবাসী সূত্র জানায়, শুক্রবার দুপুরে কায়বা গ্রাম থেকে নৌকার প্রার্থী টিংকুর সমর্থক মিন্টুর বাড়ির গোয়াল ঘর থেকে ৩৭ পিছ বোমা উদ্ধার করে থানা পুলিশ। টিংকুর সমর্থকদের ধারণা, আনারস প্রতীকের আলতাফ হোসেনের কর্মীরা তার বাড়িতে বোমা রেখে পুলিশে খবর দিয়েছে।

এরপর শনিবার রাত নয়টার দিকে নৌকা প্রতীকের সমর্থক খালেক, মিন্টু, আক্কাসসহ ৩০/৩৫ জন আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তারা আনারস প্রতীকের আরশাদ, আলাউদ্দীন, ইকতিয়ার ও আমিরুলকে উপর্যূপরি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে মারা যান কুতুব উদ্দিন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হওয়া একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে জানান,ইউনিয়নটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।হামলায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

আরো খবর

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন