সর্বশেষ খবরঃ

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধারসহ আটক-২

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধারসহ আটক-২
শার্শা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধারসহ আটক-২

যশোর প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত থেকে ২টি নাইম এমএম পিস্তল,২টি খালি ম্যাগজিন ও ২টি মোবাইলসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি )সদস্যরা।বৃহষ্পতিবার ( ২৯ মে ) রাতে বিজিবি অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের দু’জনকে আটক করে।

আটকরা হলেন, শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ( ৪৮) ও রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার ( ৫০ )।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের নেতৃত্বে পাঁচভুলট বিওপির টহল দল সর্দারপাড়ার আব্দুল মজিদের বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো ১টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা ইছা সর্দারের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকেও আটক করা হয়। এসময় তার গোয়াল ঘরের পাশ থেকে আরও ১টি ৯ এমএম পিস্তল ( ইউএসএ ) ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান,দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর

ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন