সর্বশেষ খবরঃ

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শার্শা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩ ফেব্রুয়ারী ) বিকালে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহবাহক অধ্যাপিকা নার্গিস বেগম।

পরে ইসলাম ও গীতা ধর্ম পাঠের মধ্য দিয়ে গত ১৫ বছরে আওয়ামীলীগ সরকারের শাসনামলে হত্যার শিকার বিএনপি ও ছাত্র জনতার আতার মাগফেরাত কামনা করে অনুষ্ঠান শুরু হয়।

শার্শা উপজেলা বিএনপির আহবাহক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,যশোর জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল ইসলাম সাবু,যুগ্ম আহবাহক দেলোয়ার হোসেন খোকন,সাবেক বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

সম্মেলনে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহীর,সাধারন সম্পাদক নুরুজ্জান লিটন ও আশরাফুল আলম বাবুকে সাংগঠনিক সম্পাদক করে কমিটির ১২ সদস্যের নাম ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন বলে আরো জানা গেছে।

এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে রং-বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে ক্যাপ, টিশার্ট পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হয়।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন