সর্বশেষ খবরঃ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পলাশবাড়ীতে প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পীরা

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পলাশবাড়ীতে প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পীরা
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পলাশবাড়ীতে প্রতিমা তৈরীতে ব্যস্ত শিল্পীরা

আঃ খালেক মন্ডল :: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। আর কয়েকদিন বাদেই দেবী দূর্গা আসছেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে।

এরই ধারাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় উৎসব হিসেবে দূর্গাপূজা উদ্যাপন করে আসছেন। আগামী ২১ অক্টোবর বেলতলায় ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে মূল দেবী বন্ধনা। এ অনুষ্ঠান চলবে পাঁচ দিনব্যাপী। ২৫ অক্টোবর মহাদশমীর মধ্যদিয়ে শেষ হবে প্রতিমা বিসর্জন।

এ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। শারদীয় দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দিরগুলোর প্রস্ততি চলছে। দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু স¤প্রদায়ের আবাল-বৃদ্ধ-বনিতা, নারী-পুরুষসহ সব বয়সী মানুষ এ সর্ববৃহৎ শারদীয় পূজাকে সার্থক করতে প্রহর গুণছে। সবমিলিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে প্রতিটি পূজামন্ডপে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি নির্মল কুমার মিত্র জানান, উপজেলায় এবছর ৬২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। হিন্দু স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপুজা সুষ্ঠাভাবে উদ্যাপনের জন্য সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। পূজার সময় উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বক্ষনিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীও জানান তিনি।

পলাশবাড়ী উপজেলার বিভিন্ন মন্ডপে ঘুরে দেখা যায়, কোথাও খড় দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন আবার কোথাও শিল্পীর সুনিপুণ হাতের ছোঁয়ায় কৃত্রিম জীবন পাচ্ছেন মা দুর্গা, ল²ী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও শিবমূর্তি। দিনভর পরিশ্রমে প্রতিমা শিল্পীদের দম ফেলার সময় নেই। ইতোমধ্যেই প্রতিমার মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর শুরু হবে রঙ তুলির আঁচড় ও সাজসজ্জার বাকি কাজ।

পলাশবাড়ী উপজেলা মহদীপুর ইউনিয়নের মহদীপুর গ্রামে গিয়ে দেখা যায় প্রতিমা কারিগর শ্রী খোকন চন্দ্র মালাকার, সুজিত, বিদ্যুৎ ও সনজিদসহ অন্যান্য কারিগর অত্যন্ত নিখুঁত ভাবে প্রতিমা তৈরীতে ব্যস্ত।

তিনি জানান এ বছর ৩১টি মন্ডপের জন্য প্রতিমা তৈরীর কাজ করছেন। কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করেছন তিনি। গত বছর থেকে এ বছর একটু কাজের চাপ বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে পরিশ্রমের পর প্রতিমা তৈরি করে যে মজুরি পান তা দিয়ে জীবন যাপন করা কষ্টকর। অনেকেই এ পেশা ছেড়ে চলে গেলেও বাপ-দাদার আদি পেশা টিকিয়ে রাখছেন বলে তারা জানান।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান