সর্বশেষ খবরঃ

রোমানিয়াকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি

রোমানিয়াকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি
রোমানিয়াকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি

বিশ্বকাপ বাছাইপর্বে ‘জে’ গ্রুপের ম্যাচে রোমানিয়াকে ২-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। হামবুর্গে খেলার নয় মিনিটেই রোমানিয়ার ইয়ানিস হাজি ১-০ করে দিয়ে চমকে দেন।

রেঞ্জার্সের এই মাঝমাঠের ফুটবলার অ্যান্টোনিয়ো রুডিগারের পায়ের ফাঁক দিয়ে বল বার করে অসাধারণ গোল করে আসেন। এ ক্ষেত্রে বিশেষ কিছুই করার ছিল না জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগানের। দ্বিতীয়ার্ধে গোল শোধ করেন স্যাজ নাব্রি।

বক্সের বাইরে থেকে মারা একটা নিখুঁত শটে। দেশের হয়ে ৩০টি ম্যাচে ২০টি গোল করে ফেললেন নাব্রি। জার্মানি জয়ের গোল পায় ৮১ মিনিটে। পরিবর্তিত হিসেবে নামা মুলার ২-১ করেন লেয়ন গোরেটস্কার পাস থেকে।

জাতীয় দলের জার্সিতে ২০১৭-র পরে প্রথম বার গোল করলেন টমাস মুলার। পরের ম্যাচে উত্তর ম্যাসিডোনিয়াকে হারালেই জার্মানি যোগ্যতা অর্জন করতে পারে। অবশ্য একইসঙ্গে রোমানিয়াকে অন্তত ড্র করতে হবে আর্মেনিয়ার বিরুদ্ধে।

হান্স ফ্লিকের কোচিংয়ে বাছাইয়ে চার ম্যাচ খেলে সবকটিতেই জিতল জার্মানি। ইউরোর পরেই তিনি লো-র জায়গায় দায়িত্ব নিয়েছেন। তার প্রশিক্ষণে চারটি ম্যাচই জিতল জার্মানি। স্বভাবতই জার্মানরা এখন ‘জে’ গ্রুপের শীর্ষে।

আরো খবর

নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত