সর্বশেষ খবরঃ

রূপসায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

রূপসায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
রূপসায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

সাগর কুমার বাড়ই( খুলনা )জেলা প্রতিনিধি :: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে খুলনার রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ৮ই ডিসেম্বর ~২০২৫ ইংরেজি ( সোমবার ) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেগম রোকেয়ার জীবনাদর্শ,নারী শিক্ষার গুরুত্ব এবং নারী নির্যাতন প্রতিরোধের বার্তা গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। উপস্থিত সবাই এই অদম্য নারীদের অবদান ও সাহসিকতাকে শ্রদ্ধার সঙ্গে সম্মান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে  বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা। এ সময় তিনি বলেন , বেগম রোকেয়া আমাদের সমাজে নারীর শিক্ষা ও স্বাধীনতার প্রতীক। নারী নির্যাতন প্রতিরোধ ও নারী ক্ষমতায়ন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস , সহকারী শিক্ষা কর্মকর্তা আলী আকবর,রূপসা থানা প্রতিনিধি আঃ সাত্তার ,উপজেলা ইসলামী রিলিফ প্রতিনিধি শেখ শাহাজাহান সিরাজ ,সাংবাদিক শাহরিয়ার মানিক , অদম্য নারীর মধ্যে বক্তব্য রাখেন রাশিদা আক্তার , বিউটি বেগম , নাসরিন সুলতানা লিপি,মোমেনা বেগম ,রাশিদা আক্তার,রেশমা রেজা।

উপজেলায় মোট ৫ জন নারী বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের জন্য অদম্য নারী সম্মাননা লাভ করেছেন। পাঁচটি পৃথক ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী নৈহাটি ইউনিয়নের ঝাবুসা গ্রামের সিরাজ মোল্যার সহধর্মিণী বিউটি বেগম ।

শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের এমদাদুল হকের স্ত্রী নাসরিন সুলতানা লিপি , সফল জননী টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের খলিলুর রহমান শেখের স্ত্রী মোমেনা বেগম,নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জয়ী নারী আইচগাতী ইউনিয়নের যুগীহাটি গ্রামের বনি আমিন বিশ্বাসের স্ত্রী রাশিদা আক্তার , সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মোঃ আজিজুর রহমানের স্ত্রী রেশমা রেজা।

অনুষ্ঠান শেষে সম্মাননা প্রাপ্তদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী