সর্বশেষ খবরঃ

রূপসায় উপজেলা প্রশাসনের ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

রূপসায় উপজেলা প্রশাসনের ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
রূপসায় উপজেলা প্রশাসনের ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

জেলা প্রতিনিধি:: খুলনার রূপসায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৪ শে নভেম্বর ) বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেখারুল ইসলাম শামীম।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় রূপসা উপজেলা প্রশাসন দল ও টিএসবি ইউনিয়ন পরিষদ দল। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় টিএসবি ইউনিয়ন পরিষদ ৩–২ গোলে উপজেলা প্রশাসনকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। বিজয়ী দলের হয়ে গোল করেন সিহাব, সবুজ ও নাঈম। পরাজিত দলের হয়ে গোল করেন তবিবুর ও ইব্রাহিম। খেলাটি পরিচালনা করেন আলী আকবর, আজিজুর রহমান বাবলু ও বিপ্লব সরদার। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেখারুল ইসলাম শামীম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহান উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান,পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম খান,সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান,প্রভাষক খান মেজবা উদ্দিন সেলিম, বাশির আহম্মেদ লালু,সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন,শিক্ষক আঃ কাদের শেখ,ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, জিয়া খাঁন,ফেরদৌস, জহির খাঁন, তাহসিন প্রমূখ।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১