সর্বশেষ খবরঃ

রূপসা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে শিক্ষা ও সামাজিক সহায়তা বিতরণ

রূপসা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে শিক্ষা ও সামাজিক সহায়তা বিতরণ
রূপসা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে শিক্ষা ও সামাজিক সহায়তা বিতরণ

সাগর কুমার বাড়ই ( খুলনা ) জেলা প্রতিনিধি :: খুলনার রূপসা উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন তহবিল থেকে শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন খাতে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার ( ৬ জানুয়ারি )দুপুরে রূপসা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সামগ্রী, ক্রীড়া ক্লাবসমূহের জন্য ক্রীড়া সামগ্রী, অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে অগ্নিনির্বাপক যন্ত্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকসমূহে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপকারভোগীদের মাঝে মোট ২৬১টি স্কুল ব্যাগ, ১৮৪টি ফুটবল, ২২টি বাইসাইকেল, ৪০টি অগ্নিনির্বাপক যন্ত্র, ১৯টি সেলাই মেশিন, ২০ সেট ক্রিকেট সামগ্রী ও ১৮টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেন শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কল্যাণ খাতে রূপসা উপজেলা প্রশাসনের এই ধরনের উদ্যোগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান,নারীদের আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ প্রদান একটি মানবিক ও টেকসই উন্নয়নের দৃষ্টান্ত। ভবিষ্যতেও রূপসা উপজেলায় এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণী সম্পদ ডাঃ আহসান হাবিব প্রামাণিক, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈুর রহমান, ইউআরসি ইনসট্রাক্টর এহতেশামুল হক প্রমূখ।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন