সর্বশেষ খবরঃ

রুপসী বাংলা এক্সপ্রেসের যাত্রীর কাছ হতে টাকা নিলো রেল পুলিশ

রুপসী বাংলা এক্সপ্রেসের যাত্রীর কাছ হতে টাকা নিলো রেল পুলিশ
ছবি সংগৃহীত

মাহমুদুল হাসান :: বেনাপোল টু ঢাকা এবং খুলনা ভায়া মোংলা রুটে চলাচলকারী যাত্রী বাহী ট্রেনে ভাড়া আদায়ে অনিয়মের অভিযোগ ওঠেছে। ট্রেন গুলোতে ডিউটিরত রেলওয়ে পুলিশ সম্পূর্ন বিধি বর্হিভূত ও প্রকাশ্য যাত্রীর কাছ হতে টিকিট ছাড়াই টাকা উত্তোলন করলেও যেন দেখার কেউ নেই।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সাঈদ জানান,গত রবিবার ( ১৪ ডিসেম্বর২৫) ইং তারিখে রুপসী বাংলা একপ্রেসে ভ্রমণ করেন তিনি। “ ঝ” বগিতে ভ্রমনকালীন সময়ে তিনি দেখতে পান হাফিজ নামের পুলিশ কনস্টেবল যাত্রীর কাছ হতে ভাড়ার টাকা তুলছেন। কিছু সময় পর তার কাছেও টিকিটের টাকা দাবি করলে টিকিট মূল্য সমপরিমান টাকা কোন প্রকার রশিদ ছাড়াই গ্রহণ করেন ঐ পুলিশ সদস্য।

টিকিট বিহীন টাকা আদায়ের কারন জিজ্ঞাসায় তার সাথে অশোভন ব্যবহার করে রেলওয়ে পুলিশের সদস্য হাফিজ। যথারিতী বেনাপোল স্টেশনে ট্রেন থেকে নেমে স্টেশন মাস্টারকে ঘটনাটি খুলে বলে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বেনাপোল স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার মোঃ আয়নাল হোসেন মুঠোফোনে যাত্রী কর্তৃক লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগ গ্রহণকালীন সময়ে আমি স্টেশনে উপস্থিত ছিলাম না তবে বিষয়টি অবগত হয়েছি এবং বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ নিবো।

এছাড়াও যাত্রীদের অভিযোগ অনুযায়ী নির্ধারিত ভাড়ার চেয়ে অর্থ আদায় করে টিকিট ইস্যু না করা, টিকিট ছাড়া যাত্রী বহন করা, যাত্রীবাহী ট্রেনে চোরাচালানী পণ্য বহণ ও রেলওয়ে পুলিশ কর্তৃক অবৈধ্য পণ্য বহনকারীদের কাছ হতে টাকা উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।

রুটটিতে চলাচলকারী ট্রেনের বিভিন্ন অনিয়ম নিয়ে একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টাল এ সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনী রেলওয়ে কর্তৃপক্ষের। এ রুটে চলাচলরত ট্রেনগুলোর যাত্রী সেবামান তলানীতে গিয়ে ঠেকেছে। দুরপাল্লার ট্রেন গুলোতে টয়লেটে সাবান,টিস্যুর কথা থাকলেও হযবরল ভাবেই চলছে যেনো দেখার কেউ নেই।

একাধিক যাত্রীর অভিযোগ ট্রেনে দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষক,নিরাপত্তায় নিয়োজিত রেল পুলিশের অনিয়ম দূর্নীতি নিয়ে প্রতিবাদ করলে অশোভন আচরনসহ ওল্টো হয়রানী পোহাতে হয়। এ রুটে চলাচলকারী ট্রেনের অনিয়ম বন্ধ না হলে রেলওয়ের প্রতি যাত্রীদের আস্থা মারাত্নকভাবে ক্ষু্ণ্ন হবে ও সরকার বড় অঙ্কের রাজস্ব হারাবে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,সীমান্তবর্তী স্টেশন বেনাপোল রেলওয়ে স্টেশন হওয়ায় দীর্ঘবৎসর যাবৎ ভারত হতে আসা চোরাচালানী ও রাজস্ব ফাঁকির পণ্য বহণে টিটি ও রেল পুলিশের অতিরিক্ত ঘুস দিয়েইে চোরাকারবারীরা রেল ভ্রমন করে থাকে। একাজে সরকার একদিকে যেমন রাজস্ব বঞ্চিত হচ্ছে অপর দিকে রেল সেবা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও তদারকি না থাকা,রেলের অসাধু কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে এসব অনিয়ম পুরোপুরি বন্ধ হচ্ছে না।

যাত্রী অভিযোগ বিষয়ে জানতে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক,বাংলাদেশ রেলওয়ে পাকশী, লিয়াকত শরীফ খানের মুঠো ফোনে কল দিলে রিসিভ না করায় বক্তব্য জানা যাইনী।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ