সর্বশেষ খবরঃ

রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফের কালেক্টর আটক

রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফের কালেক্টর আটক
রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফের কালেক্টর আটক

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় চাঁদা আদায়ের সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ )-এর এক সদস্য।

বৃহস্পতিবার ( ২৩ অক্টবর ) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম বাত্যা রাম চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাত্যা রাম চাকমা এলাকার ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীরের কচুক্ষেত থেকে ফসল তোলার সময় তার কাছে ২ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিকেলে টাকা নিতে এলে ক্ষুব্ধ এলাকাবাসী একজোট হয়ে তাকে আটক করে ফেলে এবং পরবর্তীতে সিন্দুকছড়ি জোনের সেনাসদস্যদের হাতে তুলে দেয়।

স্থানীয়রা জানান, বাত্যা রাম চাকমা দীর্ঘদিন ধরে খাগড়াবিল ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। তাকে আটক করতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

পরে সেনাবাহিনী আটককৃত ব্যক্তিকে রামগড় থানায় হস্তান্তর করে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় বাত্যা রাম চাকমা চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেছেন।তিনি আরও জানান,রামগড়ের কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা, জিয়ন চাকমা, জয়ন্ত চাকমা ও রয়েল চাকমার নির্দেশেই তিনি চাঁদা তুলতেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মঈন উদ্দীন জানান “স্থানীয় জনতা চাঁদাবাজকে আটক করে সেনা ক্যাম্পে সোপর্দ করে। পরে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফের চাঁদা কালেক্টর বলে স্বীকার করেছে। এ ঘটনায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।”

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন