সর্বশেষ খবরঃ

রাজশাহী আদালতে যুবক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

রাজশাহী আদালতে যুবক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
রাজশাহী আদালতে যুবক হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:: রাজশাহীতে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার দায়ে পাঁচ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলা থেকে নয় জন বেকসুর খালাস পেয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর ) বেলা ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো রাজশাহী নগরীর দড়িখড়বোনা এলাকার আজিজুর রহমান ওরফে রাজন, সাজ্জাদ হোসেন ওরফে সাজু, মোঃ রিংকু ওরফে বয়া, দুর্গাপুর উপজেলার ব্রম্ভপুর গ্রামের ইসমাইল হোসেন ও বাগমারা উপজেলার মাদারীগঞ্জ গ্রামের মাহাবুর রশীদ ওরফে রেন্টু।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, জমি নিয়ে বিরোধের জেরে রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকায় ২০১০ সালের ১৫ মার্চ সন্ধ্যায় প্রকাশ্যে রাজু আহমেদ নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নিউ মার্কেট এলাকায় তার মোবাইল ফোনের দোকান ছিল। হত্যার ঘটনায় পরদিন তার বাবা এসার উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন।

তিনি আরও জানান, আসামি মাহাবুর রশীদ ওরফে রেন্টুর সঙ্গে বাগমারার একটি জমি নিয়ে রাজুর পরিবারের বিরোধ ছিল। এর জেরে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে মাহাবুর রশীদ রাজুকে হত্যা করেন। এ মামলায় ৫৮ জন সাক্ষী ছিলেন।

আদালত ৩১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেছেন। মামলায় মোট আসামি ছিলেন ১৪ জন। এর মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয় জন বেকসুর খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রায় ঘোষণা শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ জনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন