সর্বশেষ খবরঃ

রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ

রাজধানীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :: রাজধানীর পূর্ব রামপুরার তিতাস রোডের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার হওয়া এই দম্পতির স্বামীর নাম জুয়েল (২৮) ও স্ত্রীর নাম নাসরিন (২২)। আর্থিক অসচ্ছলতার কারণে এই দম্পতি একই ফ্যানে গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও পরিবার।

মঙ্গলবার ( ২৫ জুলাই ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব রামপুরা তিতাস রোডের একটি টিনশেড ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

নাসরিনের ভাই টিটু মিয়া জানান, জুয়েলের বাড়ি কুড়িগ্রামে। তার বাবার নাম আজাদুর খন্দকার। নাসরিনের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। সাড়ে ৩ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একটি সন্তান হলেও ৯-১০ মাস আগে সে সন্তান মারা যায়।

তিনি বলেন, আমার বোন নাসরিন বাসা বাড়িতে কাজ করতো। তার জ্বর হওয়ার পর থেকে সে কাজে যায় না। ভগ্নিপতি জুয়েলের কাজকর্ম না থাকায় হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে এসব কারণেই আত্মহত্যা করতে পারে দুজনে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ফ্যানের হুকের সাথে দুজন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

পরে আমরা সিআইডির ফরেনসিক টিমকে খবর দেই। তারা এসে আলামত সংগ্রহ করে। এরপর আমরা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন