সর্বশেষ খবরঃ

রাজধানীতে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

রাজধানীতে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় নাজমুল সাকিব নিলয় ( ১৬) নামের এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।নিলয় কুমিল্লার দাউদকান্দির মোবারক হোসেনের ছেলে। মা–বাবার সঙ্গে সে দনিয়া সরাই মসজিদ রোড এলাকায় থাকতো।

শুক্রবার ( ২ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা নাজনীন আক্তার বলেন, আমার ছেলে এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে একে উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র। বিকাল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে নিলয় বেড়াতে যায়। সন্ধ্যার পরে তার বন্ধুরা তাকে মুমূর্ষু অবস্থায় বাসায় দিয়ে যায়।

তারা জানায়, নিলয় ছাদ থেকে পড়ে গেছে। তবে তার শরীরে ছাদ থেকে পড়ে যাওয়ার কোনো চিহ্ন নেই। তার হাতে খামচির চিহ্ন, পিঠে আঘাতের চিহ্ন ও ঘাড় মটকানো দেখা গেছে। এরপর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।

তিনি দাবি করেন, আমার ছেলেকে তারা বাইরে ঘোরার কথা বলে নিয়ে হত্যা করেছে। কোনো বন্ধু হাসপাতালে আসেনি। তাদের নাম ও পরিচয় আমি জানি না। তবে দেখলে চিনতে পারবো।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া স্কুল ছাত্র নিলয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী