সর্বশেষ খবরঃ

রমজানে দেশের মানুষের কষ্ট হবে নাঃবাণিজ্য উপদেষ্টা

রমজানে দেশের মানুষের কষ্ট হবে না: বাণিজ্য উপদেষ্টা
রমজানে দেশের মানুষের কষ্ট হবে না: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন,আগামী রমজান মাসে বাজার দর নিয়ন্ত্রণ রাখতে সরকার কাজ করে যাচ্ছে। রমজানে দেশের মানুষের কষ্ট হবে না।

বৃহস্পতিবার ( ২ জানুয়ারি )বিকেল ৫ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সুধীজন ও টিসিবির ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেছেন,বর্তমানে বাজারে দ্রব্যমূল্য সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। খুব শিগগির তেল, চিনি, আটাসহ সব জিনিসের মূল্য ভোক্তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ চলমান।

উপদেষ্টা আরও বলেন, সারাদেশে ৫৭ লাখ টিসিবির তালিকাভুক্ত সদস্য রয়েছে। নতুন করে ছয় লাখ যুক্ত হবে।

দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের ( টিসিবি )চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ,দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান,জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ খালেকুজ্জামান বাবু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন