সর্বশেষ খবরঃ

যাত্রাবিরতির দাবিতে রংপুরে বুড়িমারী এক্সপ্রেসকে আটকে রাখলো জনতা

যাত্রাবিরতির দাবিতে রংপুরে বুড়িমারী এক্সপ্রেসকে আটকে রাখলো জনতা
যাত্রাবিরতির দাবিতে রংপুরে বুড়িমারী এক্সপ্রেসকে আটকে রাখলো জনতা

স্টাফ রিপোর্টার :: রংপুরের পীরগাছায় যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেসকে ৪০ মিনিট আটকে রাখার পর ছেড়ে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার ( ১২ মার্চ ) রাত সাড়ে ১০টার দিকে পীরগাছা রেলস্টেশন অতিক্রমের সময় এ ঘটনা ঘটে।

সেসময় লালমনিরহাটের বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুস সালাম জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, পীরগাছা স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে আমার কাছে মতামত চাইলে এই স্টেশনে যাত্রাবিরতির বিষয়ে আমি সুপারিশ করব।

রেলওয়ের কর্মকর্তার আশ্বাসে প্রায় ৪০মিনিট পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। তবে যতদিন পর্যন্ত যাত্রাবিরতির দাবি আদায় না হচ্ছে, ততদিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ও রাত ১০টায় রেলপথ অবরোধ করে ন্যূনতম ৩ মিনিট বুড়িমারী এক্সপ্রেসকে ওই স্টেশনে থামিয়ে রাখার ঘোষণা দেওয়া হয়।

এর আগে,পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পীরগাছা বাজারের সব দোকানপাট বন্ধ করে প্রায় ১০ হাজার সাধারণ মানুষ রেলস্টেশনে অবস্থান নেন। রাত সাড়ে ৯টা থেকে নাগরিক ব্যানারে ব্যানারে সভা-সমাবেশ চলতে থাকে।

সমাবেশে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙা, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, সাবেক চেয়ারম্যান আফছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা প্রমুখ।

উল্লেখ্য,২০১১ সালের ১৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গোরপোতা ও তিন বিঘা করিডোর পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুড়িমারী থেকে সরাসরি রাজধানী ঢাকায় চলাচলের জন্য একটি আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন।

সেই মোতাবেক বুড়িমারী-ঢাকা রুটে আন্তঃনগর ‘ বুড়িমারী এক্সপ্রেস ’ নামে একটি ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে,ট্রেনটির সময়সূচী ও প্রস্তাবনায় রংপুরের পীরগাছা রেলস্টেশনে যাত্রাবিরতি না রাখায় স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এরই ফলশ্রুতিতে স্থানীয় জনগণ ট্রেনটিকে অবরুদ্ধ করে যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করেছেন।

আরো খবর

ইসলামী আন্দোলন শ্যামনগর পৌরশাখার উদ্যোগে ইফতার মাহফিল
ইসলামী আন্দোলন শ্যামনগর পৌরশাখার উদ্যোগে ইফতার মাহফিল
“গরিবের বন্ধু” আল-আমিনকে আবারও কাউন্সিলর হিসেবে চান ওয়ার্ডবাসী
“গরিবের বন্ধু” আল-আমিনকে আবারও কাউন্সিলর হিসেবে চান ওয়ার্ডবাসী
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত
গাঁজা চুরির কথা বলে যুবককে তুলে নিয়ে পিটিয়ে যখম করলো মাদক ব্যবসায়ীরা
গাঁজা চুরির কথা বলে যুবককে তুলে নিয়ে পিটিয়ে যখম করলো মাদক ব্যবসায়ীরা
অমর একুশে বই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অমর একুশে বই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ২৬
মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ২৬
যশোরের বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি
যশোরের বাঘারপাড়ায় ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে যাকাত সেমিনার ও চেক বিতরণ
খাগড়াছড়িতে যাকাত সেমিনার ও চেক বিতরণ