সর্বশেষ খবরঃ

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল
যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

যশোর প্রতিনিধি :: যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৩ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় ৬:৩০ মিনিট ফায়ার সার্ভিস স্টেশন, যশোর সামনে থেকে মশাল মিছিল করা হয়। খবির শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল সহকারে শহর প্রদর্শনী মশাল যাত্রা শুরু হয়। পরে চৌরাস্তার মোড়ে চলে অবস্থান কর্মসূচি।

এখানে বক্তব্য দেন-আহবায়ক রাশেদ খান, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ,উজ্জ্বল বিশ্বাস, ইমরান খান, সুমাইয়া ইলা, সুরাইয়া শিকদার এশা, রাজিয়া সুলতানা চাঁদনী, ইমন বিশ্বাস, সানি আহমেদ, ফাইয়াজ আহমেদ, আসিফ সোহান, আশালতা, আসমা ইসলাম, ফারহানা হোসেন অরণ্য, ফারহানা ইয়াসমিন মেঘলা, সুমাইয়া তাবাসসুম খান, খাতুন, ঊষা রাশেদ সহ অন্যান্য।

বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ, সাম্প্রদায়িক উস্কানি, মব জাস্টিস, ডাকাতি, ভাঙচুর, লুটপাত, চাঁদাবাজি এবং উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিবাদি রাজনীতি বন্ধ করতে হবে।

সারা অঙ্গনে বিরাজনীতিকরণের নব্য ফ্যাসিবাদ রুখে দাঁড়ান! তাই, ছাত্র-জনতার প্রতি আহবান– পতিত ফ্যাসিবাদ বিরোধিতার নামে শাসক শ্রেণির মধ্যকার অর্ন্তদ্বন্দে ও তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র-চক্রান্তে কোনো পক্ষের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়ে নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং জনগণের পক্ষের বিপ্লবী রাজনীতিতে সজ্জিত হোন নিজেদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন।

আরো খবর

টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান