সর্বশেষ খবরঃ

যশোরে বাসের ধাক্কায় নিহত-২

যশোরে বাসের ধাক্কায় নিহত-২
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি:: যশোরের মণিরামপুর উপজেলার চুকনগর সড়কের মনিরামপুর ডিগ্রি কলেজ মোড়ে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।রোববার( ৬ জুলাই )দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যানযাত্রী গাইবান্ধার সাঘাটার আব্দুল্লাহপাড়ার রাজনের ছেলে রতন ( ২৭ ) ও পথচারী উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে নাজমুল দফাদার ( ৪০ )।

পুলিশ জানায়,দুপুর ১টার দিকে মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মনিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এরপর প্রায় ৩০ মিটার দূরে গিয়ে বাসটি এক পথচারীকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রতন মারা যান।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল।পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটকিয়ে চালক আব্দুল গণিকে ( ৩৫ ) পুলিশের কাছে সোপর্দ করেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) বাবলুর রহমান খান বলেন,ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন